এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে পাঁচ বছরের এক শিশু।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। হামলায় গুরুতর আহত এনি বড়ুয়ার পাঁচ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে সুজন বড়ুয়ার ঘরে প্রবেশ করে এবং এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার সুযোগ পাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশু পিয়াসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
ফেব্রু ১৮, ২০২৬
ফেব্রু ২৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
বিনোদন | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।