এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ দুই বছর বিরতির পর এলাকাবাসীর উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আলিপুর কুমার নদীর পাড়ে
অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচে সিনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে জুনিয়র একাদশ।
নির্ধারিত সময়জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে জুনিয়র একাদশের পক্ষে কাউসার একমাত্র ও জয়সূচক গোলটি করেন।
এ প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করে এলাকার যুব সমাজ। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ফজলুল হক মুরাদ দেওয়ান, শাহজাহান মোল্লা, মো. রাকিব, আলামিন ও রুবেল দেওয়ান।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান, আবুল কালাম আজাদ, হুমায়ুন দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মো. আব্দুল মতিন। খেলা উপভোগ করতে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। নারী ও পুরুষ উভয় দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।
সচেতন মহলের মতে, দীর্ঘদিন পর এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর ২৩, ২০২৫
এপ্রিল ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।