এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন, ধারণার ওপর ভিত্তি করে তৈরি এমন প্রতিবেদনের বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া নেই এবং সরকার এটি আমলে নিচ্ছে না।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রতিবেদনটি সরকার বিবেচনায় নিচ্ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “আমরা এটি আমলে নিচ্ছি না। প্রতিবেদনটি আমি এখনও বিস্তারিত পড়ে দেখিনি। তবে সংবাদমাধ্যম সূত্রে যতটুকু জেনেছি, সেখানে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। বিষয়টি তারা অনুমান করে বলেছে। তাই এমন অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো প্রতিক্রিয়া দিতে পারি না।”
জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হয়েছে:
গত ১০ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর মূল্যায়নের ভিত্তিতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান ও শক্তি অপরিবর্তিত রয়েছে। ভারতীয় উপমহাদেশে তাদের শাখা ‘একিউআইএস’ (AQIS) বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন ‘সেল’ গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। একই সঙ্গে সংগঠনটি বাংলাদেশেও ছোট সাংগঠনিক ইউনিট বা সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং দেশকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।
এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, একিউআইএসের শীর্ষ নেতৃত্ব বর্তমানে কাবুলে অবস্থান করছে এবং তালেবান প্রশাসন তাদের পরিচয়পত্র (তাজকিরা) দিয়েছে, যা তাদের মধ্যকার সহযোগিতার ইঙ্গিত বহন করে। পাশাপাশি ভারতের দিল্লির লাল কেল্লায় হামলা এবং পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় আত্মঘাতী বিস্ফোরণসহ সাম্প্রতিক নানা নাশকতায় সংগঠনটির সম্পৃক্ততার তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
অক্টোবর ৭, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।