এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁ জেলা পুলিশ। সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পাশাপাশি নিয়মিত চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি সরাসরি তদারকি করছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কটি ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় ভারী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "জনগণের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আঞ্চলিক এই সড়কটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং চেকপোস্টের মাধ্যমে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, "পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় আত্রাই থানা পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। আমাদের মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সড়কপথে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর।"
নিরাপত্তা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য জানাতে নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুমের হটলাইন নম্বর **০১৩২০-১২৪৪৯৮**-এ যোগাযোগ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মার্চ ৯, ২০২৫
এপ্রিল ২, ২০২৫
জানু ৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
পিরোজপুর | ২২ জুলাই, ২০২৬
সারাদেশ | ২২ জুলাই, ২০২৬
বাগেরহাট | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।