এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের আনন্দ শেষ না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম সাগর (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমুন ইসলাম সাগর উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের মাত্র চারদিনের মাথায় শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন তিনি। পথিমধ্যে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করেন। সাগরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আহত রিফাতকে নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা দুজনই সৌদি প্রবাসী। বিয়ের কয়েকদিনের মধ্যেই এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।”
নভেম্বর ১৪, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
শরীয়তপুর | ২২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
পিরোজপুর | ২২ জুলাই, ২০২৬
সারাদেশ | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।