এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) ইউনিয়নের স্থানীয় এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেম্বার কিসলু মাতুব্বর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা। তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনীতি করি। আমি নিজেকে নেতা নয়, দলের একজন কর্মী হিসেবে মনে করি। জনগণ চাইলে তবেই নেতৃত্বের মর্যাদা আসে।”
তিনি আরও বলেন, দলের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। তাই দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের জন্য মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মাতুব্বর। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ সরদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাজ, প্রচার সম্পাদক জব্বার মিয়া, কৃষকদলের আহ্বায়ক আবুল খায়ের, সাবেক সভাপতি আবু সাইদ চোকদার, শাহজাহান মাতুব্বর, মেম্বার কাজী আনোয়ার হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন রাজিব, রিপন শিকদার, আশরাফুল ইসলাম, হায়দার খান, ফিরোজ মাতুব্বর, আনোয়ার মোল্লা, মজিবর কাজী, সেলিম লস্কারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন বক্তারা।
ডিসেম্বর ১৯, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।