এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এই নতুন দায়িত্ব পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিক্রিয়ায় মঞ্জুরুল আজিম সুমন বলেন, "জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা ও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাঁর এই আস্থা, স্নেহ ও সঠিক মূল্যায়ন আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়।"
দায়িত্ব পালনের বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমি সর্বদা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। দলের আদর্শ, লক্ষ্য এবং জনগণের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এ সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে মঞ্জুরুল আজিম সুমন বলেন, "আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের নেতা তারেক রহমানকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে সফল নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করেন।"
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটিতেই মঞ্জুরুল আজিম সুমনকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা যুবদলের সভাপতির দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করছেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।