এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের তৃণমূল পর্যায়ের লোকসংগীত শিল্পী মোঃ এনামুল শেখ আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ফরিদপুর জেলা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
ফরিদপুরের চর বাকিগঞ্জ এলাকার বাসিন্দা এই শিল্পী বুধবার জানান, দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করে আসছেন। পল্লীকবি জসীম উদ্দীনের গান, কানাইলাল শীল, লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও রাধারমণ দত্তের গান ছাড়াও ভাওয়াইয়া, মারফতি-মুর্শীদি, উকিল মুন্সী ও গুরুসদয় দত্তের গান পরিবেশনের মাধ্যমে তিনি শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন।এনামুল শেখ বলেন, বর্তমানে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। তার স্বল্প আয়ের ওপর পরিবারের সদস্যরা নির্ভরশীল। ফলে সংসার পরিচালনার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে যে সামান্য আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ফরিদপুর জেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
এনামুল শেখ আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেলে তার চিকিৎসা নিশ্চিত হবে এবং তিনি নতুন উদ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে দেশের লোকসংগীতকে আরও সমৃদ্ধ করতে পারবেন।
সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ের অনেক শিল্পীই আর্থিক সংকটের মধ্যেও দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো হলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এপ্রিল ৩০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
নওগাঁ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।