এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বয়স কিংবা ক্যারিয়ারের সায়াহ্ন—কোনো কিছুই যেন থামাতে পারছে না বিরাট কোহলিকে। ব্যাট হাতে মাঠের দাপট ধরে রেখে প্রতিনিয়তই নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইআইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন এই আধুনিক কিংবদন্তি।
গত শুক্রবার (২২ মে) হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগতভাবে বড় কোনো ইনিংস খেলতে পারেননি কোহলি। মাত্র ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। তবে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে মিলে গড়েন ৬০ রানের এক কার্যকরী জুটি। আর এই জুটির কল্যাণেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য কীর্তি নিজের করে নেন তিনি।
এই জুটির মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের জুটিতে অংশ নেওয়ার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এটি ছিল তার ২১১তম ৫০+ রানের পার্টনারশিপ, যা পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে এখন সর্বোচ্চ।
এর আগে ২১০টি এমন জুটি নিয়ে এই রেকর্ডের একক মালিক ছিলেন ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলস। তাকে ছাড়িয়ে কোহলি এখন এই তালিকার শীর্ষে অবস্থান করছেন। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, বাবর আজম এবং ক্রিস গেইল।
কোহলি ব্যক্তিগতভাবে এই কীর্তি গড়লেও দিনটি তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য সুখকর ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করলেও ২০০ রানেই থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস। ফলে অনন্য এক রেকর্ডের দিনেও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোহলিকে।
জুন ২৮, ২০২৬
আগস্ট ১৭, ২০২৬
আগস্ট ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।