এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ভট্টাচার্য স্কুলের সামনে আবারও একটি ম'র্মা'ন্তিক সড়ক দু'র্ঘ'টনায় প্রাণ ঝরেছে এক মোটরসাইকেল আরোহীর। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সং'ঘর্ষে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নি'হ'ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার বিকেলে এ দু'র্ঘ'টনা ঘটলে পুরো এলাকায় আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে চলা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সং'ঘর্ষ হলে বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে আসে। দু'র্ঘ'টনার পর রাস্তাজুড়ে সৃষ্টি হয় যানজট ও জনসমাগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী গু'রুতর আ'হ'ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। স্থানীয়রা দ্রুত তাকে উ'দ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়। র'ক্তা'ক্ত নিথর দেহ দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, বাবুপাড়া ভট্টাচার্য স্কুলসংলগ্ন এই সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এখানে ছোট-বড় দু'র্ঘ'টনা ঘটছে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় দিন দিন বাড়ছে দু'র্ঘ'টনার সংখ্যা।
স্থানীয়দের দাবি, এই এলাকায় জরুরি ভিত্তিতে স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং প্রশাসনের নিয়মিত নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। তাদের প্রশ্ন—আর কত প্রাণ হারালে এই সড়কে নিরাপত্তা নিশ্চিত হবে?
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।'
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।