এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলায় হামের (মিজেলস) প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১২ জন, সালথায় ২০ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং পুরাতন রোগী রয়েছেন ৪০ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ১৩ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।
অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন এবং পুরাতন রোগী রয়েছেন ৪৬ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৬০৬ জন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।