এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময় চরভদ্রাসন উপজেলায় ৮ মে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার স্মরণে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার চরভদ্রাসনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে “১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ৮ মে চরভদ্রাসনে পাকিস্তানি বাহিনী নিরীহ সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়।
সেসব শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর সাহা তপু, চরভদ্রাসন উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান আব্দুল মান্নান, সদরপুর উপজেলা কমিটির সভাপতি বাবু লক্ষণ চন্দ্র সাহা, শহীদ পরিবারের সন্তান পরিতোষ সাহা গজেন, বীরাঙ্গনা চারুবালা, বিদ্যুৎ কুমার, পূর্ণচন্দ্র বিশ্বাসসহ কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জুলাই ২৯, ২০২৬
জুলাই ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।