এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড।
বুধবার (১৫ এপ্রিল) সকালে পৌরসভার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী এ মেলা ফিতা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে এবং একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা।
দুই দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মে ১, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।