এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন পালাবদলের হাওয়া। আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর ক্লাব ক্রিকেট নিয়ে পূর্ববর্তী বোর্ডের বেশ কিছু সিদ্ধান্তে বদল আনলেও, সাবেক সভাপতি বুলবুলের নেওয়া একটি মহতী উদ্যোগের সফল সমাপ্তি ঘটিয়েছেন তামিম।
বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে তিন মাস আগে শুরু হয়েছিল ‘লেভেল-৩’ কোচিং কোর্স। এলিট পর্যায়ের এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে সরাসরি সম্পৃক্ত ছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি বোর্ড ভেঙে যাওয়ার ঠিক আগেই কোচদের সনদ অনুমোদন ও প্রয়োজনীয় সব দাপ্তরিক কাজ সম্পন্ন করে গিয়েছিলেন তিনি। তবে নিজ হাতে কোচদের হাতে সেই সনদ তুলে দেওয়ার সুযোগ পাননি বুলবুল। আজ বিসিবির বর্তমান সভাপতি হিসেবে তামিম ইকবাল সেই ‘ফিনিশিং’ দিলেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সফল কোচদের হাতে সনদ তুলে দেওয়া হয়। মজার বিষয় হলো, তামিম ইকবালের স্বাক্ষরিত এই সনদগুলোতে তারিখ হিসেবে ‘সেপ্টেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে। ওই সময়েই বুলবুল নিজে উপস্থিত থেকে সেশনগুলো পরিচালনা করেছিলেন এবং প্রকল্পের মূল নকশা তৈরি করেছিলেন। বাংলাদেশে থাকাকালীন এই উদ্যোগটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন সাবেক এই অধিনায়ক।
সনদ প্রদান অনুষ্ঠানে তামিম ইকবালের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
অস্ট্রেলিয়াভিত্তিক নামি প্রতিষ্ঠান ‘টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্টস’-এর সহযোগিতায় পরিচালিত এই কোর্সে অংশ নেওয়া সব কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ৯০ দিনের মাঠপর্যায়ের অ্যাসাইনমেন্ট এবং নিবিড় আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে এই কোচদের আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা প্রদান করা হয়।
বুলবুলের হাত ধরে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদি কোচিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিসিবিতে এক নতুন অধ্যায়ের প্রতিফলন দেখল দেশের ক্রিকেট অঙ্গন।
নভেম্বর ১৭, ২০২৫
মার্চ ১০, ২০২৬
এপ্রিল ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।