এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মুকুল মন্ডল রবি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে উক্ত গাঁজা।
এ ব্যাপারে ফরিদপুর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলার কোতয়ালী থানার গোয়ালচামট ০১ নং সড়কের বাইতুন নাজাত জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে দুই কেজি গাঁজা সহ আসামী মোঃ মুকুল মন্ডল রবিকে(৪৫) আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা অনুমান ৫.২০ মিনিটের সময় এসআই মোঃ মোতাহার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম কোতয়ালী থানার গোয়ালচামট ০১ নং সড়কে অভিযান পরিচালনা করে।
এসময় আটকের পর তার কাছ থেকে একটি বাজার করা ব্যাগের মধ্যে রাখা সাদা পলিথিনের ভিতর কসটেপ দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত উক্ত আসামী মোঃ মুকুল মন্ডল রবি (৪৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিমনগর গ্রামের মৃত কাশেম মন্ডল এর ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।