এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ শোনেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক বলেন, পিরোজপুরকে একটি মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করবে। পাশাপাশি জেলার সুপেয় পানির সমস্যা, মাদক নির্মূল ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পিরোজপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। জেলা পরিষদের সম্পদ জনগণের সম্পদ। এসব সম্পদের যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
জুন ২৮, ২০২৬
জানু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।