এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী কেএম নাজমুল ইসলাম ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এ ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেএম নাজমুল ইসলাম।
এসময় তিনি ১৮ নম্বর ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তার মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকবে এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করা প্রয়োজন। আমি নির্বাচিত হলে সবসময় নাগরিকদের পাশে থাকব এবং তাদের সমস্যার সমাধানে কাজ করব।”
তিনি আরও বলেন, পৌরসভার নাগরিকরা যাতে কোনোভাবেই সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনগণ কর প্রদান করেও যেন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি।
কেএম নাজমুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. জামাল শেখ, মোহাম্মদ আলিফ, মো. মিলন মিয়া, আলমগীর মৃধা, ইকবাল হোসেন, নবীন মোল্লা ও মোহাম্মদ আলী শেখসহ আরও অনেকে।
এদিকে সভাস্থলে কেএম নাজমুল ইসলাম পৌঁছালে বিপুলসংখ্যক মানুষ হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জুন ২৫, ২০২৫
এপ্রিল ৩০, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।