এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস এবার ইউরোপের মঞ্চ মাতাতে যাচ্ছেন। আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’-এর প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিশবোয়া আউ ভিভো’-তে ওই দিন বিকেল ৫টায় শুরু হবে এই জমকালো আসর। আশা করা হচ্ছে, জেমস তাঁর কালজয়ী গানগুলো পরিবেশনের মাধ্যমে প্রবাসী দর্শকদের এক অনন্য সংগীতের মুর্ছনায় ভাসাবেন।
এই মেগা কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ‘কাসা দু বাংলাদেশ’ এবং ‘নোতিসিয়াস বাংলা’। আয়োজক প্রতিষ্ঠানগুলোর দাবি, এটিই হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত এযাবৎকালের সবচেয়ে বড় বাংলা সংগীতের আসর। প্রবাসের মাটিতে বসে দেশের সংস্কৃতি ও প্রিয় শিল্পীর গান শোনার অপেক্ষায় ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকরা আরও জানান, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পীর উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং লিসবনের মাটিতে তৈরি করবে এক টুকরো বাংলাদেশের আবহ।
এদিকে, আসন্ন এই কনসার্টকে সামনে রেখে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনের ‘লিটনস টার্কিশ গ্রিল’-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পর্তুগাল প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুন ২৮, ২০২৬
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।