শ্রীনগরে মাদ্রাসার ওয়াকফকৃত জায়গায় জোর পূর্বক পাকা স্থাপনা উত্তোলনের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি মাদ্রাসার ওয়াকফকৃত জায়গায় পাকা স্থাপনা( বাথরুম) উত্তোলনের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
১৫ এপ্রিল, ২০২৬ ২:২১ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে মাদ্রাসার ওয়াকফকৃত জায়গায় জোর পূর্বক পাকা স্থাপনা উত্তোলনের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি মাদ্রাসার ওয়াকফকৃত জায়গায় পাকা স্থাপনা( বাথরুম) উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে দু-পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্বকামারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মাদ্রাসার পক্ষে সুজন বেপারী বাদী হয়ে ঐ এলাকার শাহজাহান শেখসহ ৩ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ১৯৭৩ সালে সুজন বেপারীর চাচা মৃত চুন্নু বেপারী কামারখোলা মৌজার কয়েকটি দাগের ০১ একর ০৭ শতাংশ জমি কামারখোলা ফোরকানিয়া মাদ্রাসার নামে ওয়াকফ করলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার নামে ওয়াকফকৃত জমিতে কোনো সীমানা প্রাচীর না থাকায় একই এলাকার শাহজাহান শেখ, আজিবর চোকদার ও হাশেম শেখ ওরফে ডিস হাসেমগং তাদের পক্ষের লোকজন নিয়ে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করে আসছে।

স্থানীয়রা জানান, মাদ্রাসার পাশেই "কামারখোলা বায়তুল আমান আরেকটি মসজিদ নির্মাণ করে এবং মসজিদ থেকে প্রায় ৬০ ফুট ভেতরে মাদ্রাসার জমির মধ্যে সোমবার সকালে সকালে আজিজ শেখগং জোরপূর্বক ৩টি বাথরুম নির্মাণের কাজ শুরু করে। এতে সুজন বেপারীসহ মাদ্রাসার পক্ষের লোকজন বাধা নিষেধ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় আজিজ শেখগং।

এতে মাদ্রাসার জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের সামাজিক বিরোধ ও আইনশৃঙ্খলা রিস্থিতির অবনতি ঘটার আশংকাও করছেন তারা।

এব্যাপারে অভিযুক্ত আজিজ শেখের কাছে জানতে চাইল তিনি জানান, আমরা মসজিদের জন্য পাকা বাথরুম করছি না। মাদ্রাসার জায়গায় মাদ্রাসার প্রয়োজনে বাথরুম করছি।

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে কাজ বন্ধ রাখতে বলেছি এবং দুপক্ষকে বসে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসতে বলেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।