এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা সীমান্তবর্তী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বড় ধরনের সাফল্য পেয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। দুর্গাপুরে এক বিশেষ অভিযানে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তার কৃতরা হলো দুর্গাপুর উপজেলার চাড়িয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।
এই অভিযানে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। ভোর সোয়া ৫টার দিকে বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় সন্দেহভাজন ওই দুই যুবককে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ৪টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬০০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নেত্রকোনার পুলিশ সুপার জানান, মাদক ও চোরাচালান দমনে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।