এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
মৃত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে। তিনি কয়েদি নং-৯৬৩৬/এ হিসেবে কারাভোগ করছিলেন।
জানা যায়, “Uncontrolled HTN with Restlessness” রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হলে গত ২৭ মে রাত ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তার বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল। ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন জানান মিয়া জানান গত ৬ মার্চ আদালতে নির্দেশে সাজাপ্রাপ্ত হয়ে তিনি জেলা কারাগারে আসেন। এ ব্যাপারে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফেব্রু ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।