এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের আসন্ন নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান। একই দিনে ইউনিয়নবাসীর জন্য দিনব্যাপী এক বিশাল প্রীতিভোজেরও আয়োজন করেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুচর কাচারী ডাঙ্গী গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এমপিকে এই শুভেচ্ছা জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
এমপির আগমন ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এদিন মোঃ শাখাওয়াত হোসেন খানের উদ্যোগে নিজ বাড়িতে ইউনিয়নবাসীর জন্য দিনব্যাপী এক বিশাল প্রীতিভোজের (খানাপিনা) আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে পুরো এলাকায় এক উৎসবমুখর গ্রামীণ পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রতিনিয়ত গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন।
অনুষ্ঠানে মোঃ শাখাওয়াত হোসেন খান বলেন, “আমি সবসময় ঢেউখালী ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য। আগামীর পথচলায় আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
প্রসঙ্গগত, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঢেউখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা এরই মধ্যে জমে উঠেছে। পাড়া-মহল্লায় চলছে ব্যাপক গণসংযোগ, যা নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দিন দিন আরও জোরদার হচ্ছে।
ডিসেম্বর ২৪, ২০২৫
জুলাই ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।