এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠের গরুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নগদ টাকা সহ মো. শাকিল শেখ (ভাগিনা শাকিল) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সর্বশেষ বাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শাকিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শাকিল শেখ ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার ডাংগী গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি “ভাগিনা শাকিল” নামে পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, গরু বিক্রির টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শাকিল শেখের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭১০৭৬৫৬৮১ – হালিম শেখ (শাকিলের বড় মামা ও ব্যবসায়ী, মমিন খার হাট)
০১৭১৮২২১০৫১ – আশরাফুল আলম ফুলখান (স্থানীয় মেম্বার)
পরিবারের পক্ষ থেকে সবাইকে পোস্টটি শেয়ার করে শাকিলকে খুঁজে পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ফেব্রু ২৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।