এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ২৮ কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪৪) নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী সড়কের দামিনা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন তারা।এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় এবং আটক করা হয় জিল্লুর রহমানকে।
পুলিশ সুত্রে জানা যায়,আটক জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:"মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটক জিল্লুর রহমানের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।"
এ সফল অভিযানে এলাকার সচেতন মহলে মনে স্বস্তি ফিরেছে এবং ডিএনসি কর্মকর্তাদের তৎপরতার ভূয়সী প্রশংসা করছে সাধারন জনগন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।