এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোর আনুমানিক ৪টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী সদর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং হান্নান মৃধার ছেলে। তিনি রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-৩৭, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২-এর একটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।