এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার হেলাল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন মুন্জু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও রিয়াদুল ইসলাম শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মজলুম জননেতা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবীর হোসেন, ফুলবাড়ীয়া পৌর ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোয়াজ্জেম হোসেন হুমায়ুন, কাজী ইমান আলী, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, কৃষিবিদ মাজহারুল ইসলাম সবুজ, আব্দুল কুদ্দুস শিকদার, মোস্তাফিজুর রহমান বিএসসি, ডাঃ মাহতাব উদ্দিন, তাহমিদ তালুকদার, আব্দুল হাই সুমন মেম্বার, মাওলানা আশরাফ আলী, হাফেজ ফারুক হোসেন, প্রভাষক আব্দুল খালেক, আলহাজ সোহরাব উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ক্বারী মফিজুল ইসলাম, সাইদুল ইসলাম মেম্বার, মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল লতিফ, হারুন অর রশিদসহ আরও অনেকে।
সাবেক ভাইস চেয়ারম্যান কবীর হোসেন বলেন,ঐক্যবদ্ধ জনতার কোনো কর্মীর উপর যদি হয়রানি করার চেষ্টা করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এমন অপচেষ্টাকারীদের কোনো অস্তিত্ব থাকবে না।
অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন, ঐক্যবদ্ধ জনতা ফুলবাড়ীয়া উপজেলার মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করবে।জনগণ আমাদের সঙ্গে থাকলে আমরা স্কুল, কলেজ, এতিমখানা এবং উন্নত হাসপাতাল গড়ে তুলতে পারবো।
তিনি আরও বলেন, বেকার সমস্যা দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। ভবিষ্যতে সকল কার্যক্রম ঐক্যবদ্ধ জনতার ব্যানারে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
মে ২৬, ২০২৫
মার্চ ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বিনোদন | ১৯ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৯ আগস্ট, ২০২৬
ভারত | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।