আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান নাহিদুল ইসলাম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় উঠে এসেছেন চরডাংগা গ্রামের কৃতি সন্তান নাহিদুল ইসলাম (রুমি)। তিনি টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম নায়েব আলীর সুযোগ্য পুত্র।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারকে সামনে রেখে তিনি এবার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এই ঘোষণা ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নাহিদুল ইসলাম (রুমি) বর্তমানে আলফাডাঙ্গার সুপরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যেই মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। অনেকেই মনে করেন, চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
প্রার্থীতা ঘোষণা করে নাহিদুল ইসলাম (রুমি) বলেন,
আমি রাজনীতিকে মানুষের সেবার অন্যতম মাধ্যম হিসেবে দেখি। আমার পিতা মরহুম নায়েব আলী সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং এলাকার মানুষের পাশে থেকেছেন। তাঁর সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি জনসেবার এই পথ বেছে নিতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করবো।
তিনি আরও বলেন,আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে নাহিদুল ইসলাম (রুমি) নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা তাঁকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তাঁর সমর্থনে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে নাহিদুল ইসলাম (রুমি) নিজের অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করছেন বলে জানা গেছে।
অনেকেই মনে করছেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে আগামী দিনের উন্নয়নমুখী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ