এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অক্ষত অবস্থায় আকাশ থেকে ইসরাইলের একটি অত্যাধুনিক ‘হার্মিস ৯০০’ ড্রোন নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনীর দাবি, তাদের নিজস্ব উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি নির্ধারিত হামলা চালানোর আগেই সফলভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আটকের সময় ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র ও অক্ষত অবস্থায় ছিল। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও বিস্তারিত পরীক্ষার জন্য ড্রোনটিকে ইতোমধ্যে মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ড্রোন আটকের এই ঘটনার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এ পর্যন্ত প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে পৃথক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে অন্তত ছয়টি অত্যাধুনিক হার্মিস ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে ইরানি বাহিনী।
উল্লেখ্য, ‘হার্মিস ৯০০’ একটি অত্যাধুনিক ড্রোন, যা ইসরাইল সাধারণত নজরদারি এবং হামলা—উভয় কাজেই ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম এই ড্রোনে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, যা দিন ও রাতে সমানভাবে নজরদারি করতে পারে। পাশাপাশি এতে থাকা সিনথেটিক অ্যাপারচার রাডার মেঘ বা ঘন ধোঁয়ার ভেতর দিয়েও স্পষ্ট ছবি বা চিত্র সংগ্রহ করতে সক্ষম। এছাড়া মাটিতে চলমান যেকোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে শনাক্ত করার জন্য এতে গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর এবং উন্নতমানের ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম রয়েছে।
মে ২৭, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৮ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ৮ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৮ জুন, ২০২৬
নওগাঁ | ৮ জুন, ২০২৬
নওগাঁ | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।