এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহাসড়কের (বিশ্বরোড) জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউনুস মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার জয়বাংলা পাম্প সংলগ্ন এলাকায় এই অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়বাংলা বিশ্বরোড এলাকার ব্যস্ততম এই সড়কের পাশের সরকারি জায়গাটি দীর্ঘদিন ধরে পতিত ছিল। সম্প্রতি কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেখানে টিনশেড দিয়ে একাধিক দোকানঘর নির্মাণ করা হয়। বর্তমানে সেখানে ইউনুস মাতুব্বর নামের ওই ব্যক্তি নতুন করে আরও স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-খুলনা মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় প্রতিদিন এই পথে অসংখ্য দূরপাল্লার যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। সড়কের জায়গা দখল করে এসব অবৈধ দোকান নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সরকারি জায়গা দখল করে এভাবে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। দ্রুত এসব উচ্ছেদ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা যানজট সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটি সরকারি জায়গা, সরকারের যখন প্রয়োজন মনে হবে, তখন তারা এটি ভেঙে নেবে।"
তবে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মহাসড়কের জায়গা দখলের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে সরকারি জমি বা সড়কের জায়গা দখলের প্রমাণ মিললে দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে মহাসড়কটি দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফেব্রু ১৯, ২০২৪
জুলাই ২৬, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ জুন, ২০২৬
নোয়াখালী | ২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ জুন, ২০২৬
নওগাঁ | ২ জুন, ২০২৬
কুমিল্লা | ২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।