এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়িতে’ তথাকথিত জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
২০১৬ সালের ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘তাজ মঞ্জিল’ (যা স্থানীয়ভাবে জাহাজবাড়ি নামে পরিচিত) ভবনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান শেষে পুলিশ দাবি করেছিল, নিহত ৯ জনই ‘নব্য জেএমবি’র সদস্য এবং তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। সেই সময় এই ঘটনাকে ঘিরে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছিল।
দীর্ঘদিন পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই অভিযানের ভিন্ন ভাষ্য সামনে আসতে থাকে। নিহতদের পরিবারের দাবি এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে অভিযোগ ওঠে যে, এটি ছিল একটি সাজানো ‘জঙ্গি নাটক’। এই অভিযোগের ভিত্তিতে গত বছরের ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
আদালত আজ তার আদেশে উল্লেখ করেন, মামলার আসামিরা পলাতক থাকায় তাদের আইনের আওতায় আনতে এবং শুনানিতে হাজির হওয়ার শেষ সুযোগ হিসেবে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা আবশ্যক।
এই আদেশের ফলে এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিরা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।