এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আজ বুধবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এরপর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাভার ও স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা দল পুরো এলাকা নজরদারিতে রেখেছে। মহাসড়কগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়মিত টহলের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের পর আজ দেশ পরিচালনার প্রথম দিনে সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী।
সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। তাঁর প্রথম কর্মদিবসকে ঘিরে সচিবালয় এলাকায় নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এখন নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে ব্যতিব্যস্ততা বিরাজ করছে।
আগস্ট ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।