এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি সংসদীয় আসন-মাগুরা ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ এবং মহম্মদপুর,শালিখা এবং মাগুরা সদরের দক্ষিণ মাগুরার চার ইউনিয়ন নিয়ে মাগুরা দুই সংসদীয় আসন।
মাগুরা-১আসন ও মাগুরা-২-এ বিএনপির মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা রাতেই ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাগুরার দুই আসনে সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই গণনা কার্যক্রম সম্পন্ন হয় বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়।
মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি'র মনোনীত প্রার্থী মো.মনোয়ার হোসেন খান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলামীর আব্দুল মতিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।
অন্যদিকে মাগুরা-২ আসনে মোট-১৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. মুশতারশেদ বিল্লাহ (এম,বি বাকের) (দাঁড়িপাল্লা) পেয়েছেন-১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।
জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুটি আসনেই বিএনপি'র প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন (দায়িত্বপ্রাপ্ত) রিটার্নিং অফিসার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।