এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জনাব মুরশিদ মিয়ার টিনশেড বসতঘর ও রান্নাঘরসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গবাদি পশুও গুরুতরভাবে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা পানি ঢেলে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় আনুমানিক আড়াই লক্ষ টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।