এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক নাগরিক বার্তা’র সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ফতেহাবাদ’-এর মাহাবুব হোসেন পিয়াল। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৮ সদস্যের পুরো ‘কবির-পিয়াল’ পরিষদকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ১৮টি পদের বিপরীতে কেবল ‘কবির-পিয়াল’ পরিষদ মনোনয়নপত্র জমা দেয়। অন্য কোনো প্যানেল বা প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচনী বিধি মোতাবেক জমা দেওয়া ১৮ জন প্রার্থীকেই চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনজন— শেখ মনির হোসেন (জিটিভি), নুরুল ইসলাম আঞ্জু (দৈনিক দিনকাল) এবং আশরাফুজ্জামান দুলাল (দৈনিক সংগ্রাম)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান শিপন (এখন টেলিভিশন), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন তিতু (চ্যানেল আই), দপ্তর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ (ইনডিপেনডেন্ট টিভি) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু (জনকণ্ঠ)।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিভাষ দত্ত (ভোরের কাগজ), তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মুইজ্জুর রহমান খান (আজকের সারাদেশ) এবং ক্রীড়া সম্পাদক পদে শ্রাবণ হাসান (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মানিক দাস (ভোরের রানার), বিকে সিকদার সজল (সময় টিভি), রুহুল আমীন (বৈশাখী ডটকম), এস এম রুবেল (দৈনিক কুমার), এস এম জাহিদ (বুদ্ধিযুদ্ধ) এবং নির্মল কুমার বিশ্বাস নয়ন (জাগো নিউজ)।
ফেব্রু ১০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।