এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর মান-অভিমান পেরিয়ে অবশেষে সম্পর্কের নতুন মোড় ফিরিয়ে এনেছেন তারকা মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতকক্ষে স্বামীর বিরুদ্ধে করা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। সেই মুহূর্তেই স্বামীর হাত ধরে নতুন করে পথচলার অঙ্গীকারে দু’জনই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত প্রাঙ্গণে স্বামীর কাছে ক্ষমা চেয়ে সানাই বলেন, “আমরা নতুন করে শুরু করতে চাই। আগের সব ভুলে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনতে চাই।”
সম্পর্ককে আরও দৃঢ় করতে শিগগিরই স্বামীকে নিয়ে ওমরা হজ পালনে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন সানাই। বলেন, “এখন থেকে আর আমাকে অশালীনভাবে দেখা যাবে না। শালীনতার মধ্যেই আমাকে দেখতে পাবেন সবাই।”
তিনি আরও জানান, “আর কখনো সানাই মাহবুবকে মিডিয়াতে দেখা যাবে না।”
ব্যক্তিজীবনের এই পরিবর্তন ও নতুন সিদ্ধান্ত ভক্ত-সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সানাই দাম্পত্য জীবনের এই নতুন সূচনা তাদের জন্য স্থায়ী শান্তি বয়ে আনবে—এমন প্রত্যাশাই করছেন কাছের মানুষ ও অনুরাগীরা।
জুন ৪, ২০২৬
জুন ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।