এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা শহর থেকে বাসায় ফেরার পথে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নওহাটায় সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলা সমন্বয়ক সারাফাত সহ দুই জন নিহত হয়েছেন।
নিহত সারাফাত উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের হাসানের ছেলে, সে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলা সমন্নয়ক বলে জানা গেছে। নিহত আরেকজন মনিরুল ইসলাম (২৩) একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। সে শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হয় তারা।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।