এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা জামায়াতের আমীর ডা. আনজির হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব। এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীনুর রহমান শামীমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়াতের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আন্নামা বিনতে আকবর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর ডা. আনজির হোসেন। অনুষ্ঠান থেকে জানানো হয়, আটটি ইউনিয়নের মধ্যে আপাতত কেবল একটিতেই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে।
প্রার্থীদের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে ইসলামপন্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে নীতিনিষ্ঠ, জনবান্ধব ও আদর্শবান প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।”
জানু ১৭, ২০২৬
ফেব্রু ৬, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।