এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চার হাজার পিস ইয়াবাসহ মোঃ জয়নাল আবেদিন (৩৬) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-গুলশান বিভাগ।
শুক্রবার (২৭ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা।
ডিবির ভাষ্য অনুযায়ী, জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তিনি একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।