এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন নজরুল চৌধুরী (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলের দিকে রান্না ঘরে তিনি আত্মহত্যা করেন। নজরুল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় পাঠিয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
স্থানীয় ও ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে নজরুল চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও আত্মহত্যা করতে ২-৩ বার গলায় রশি নিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদ জানান, শুক্রবার বিকেলে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ফাঁড়ি পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুলাই ৩০, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।