এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী সুমন সরকার। গত বছরেও তারা একই দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সেশনের জন্য বেরোবি শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়নের প্রক্রিয়া সদস্য সমাবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে সোহেল রানাকে সভাপতি ঘোষণা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিরা সেক্রেটারি মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবনির্বাচিত কমিটির মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
এপ্রিল ১৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
বলিউড | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।