এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বকুল (৭৬) আর নেই। শুক্রবার (২০ জুন) ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুক্তিযুদ্ধের এই অকুতোভয় যোদ্ধা জীবদ্দশায় ছিলেন সৎ, নির্লোভ ও দেশপ্রেমিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল ৪টায় শ্রীরামদিয়ায় গার্ড অব অনার প্রদান করা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন নেতৃত্ব দেন এই আয়োজনে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দেশ মাতৃকার টানে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করা এই গর্বিত মুক্তিযোদ্ধার বিদায়ে এলাকাবাসী গভীর শোক ও শ্রদ্ধা জানায়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।