এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে সৎ, সততা এবং কর্মদক্ষতায় বিশেষ ভূমিকা রাখায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের খন্দকার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালকে তার অসামান্য অবদান স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মৃধা সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা বিভাগীয় অর্থ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক, জাতীয় শিক্ষা ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মাওলানা আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অনুষ্ঠানে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।