এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বাইতুল আমান এলাকার আক্কেল মোল্লার ডাঙ্গীতে বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হলো ‘বিশেষ আবাসন নিশ্চিত করে আধা-বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন’ শীর্ষক একটি খামার দিবস। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে দেশি মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা বলেন, “দেশি মুরগি উৎপাদনে লাভবান হতে হলে উন্নত আবাসন এবং স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য। সময়মতো খাদ্য, পরিচর্যা ও টিকাদান নিশ্চিত করলেই খামারিরা সফলতা অর্জন করতে পারবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসি’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম সজীব। তিনি দেশি মুরগির রোগবালাই প্রতিরোধে নিয়মিত টিকাদান, পরিচ্ছন্ন আবাসন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “স্বল্প ব্যয়ে বেশি উৎপাদন নিশ্চিত করতে হলে মুরগির স্বাস্থ্য রক্ষা এবং আবাসন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় খামারিরা খামার পরিচালনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং উল্লেখ করেন—তারা আবাসন সমস্যা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং বাজারে ন্যায্য দামের অভাবে সমস্যায় পড়ছেন। তারা সরকারি ও বেসরকারি সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।
এসডিসির এক কর্মকর্তা বলেন, “দেশি মুরগি পালন শুধু একটি পেশা নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার একটি সম্ভাবনাময় খাত। আমরা খামারিদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সংযোগ তৈরিতে কাজ করছি।”
খামার দিবসে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। আলোচনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশি মুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচি খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা ভবিষ্যতে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।