এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। শনিবার (২৮ জুন) বাদ আসর নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এহসানুল হক।
স্মৃতিচারণ সভায় আবু বকর মিয়ার শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত আলী খান বুলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামছুল হুদা হুদু, দৈনিক খোলাচোখ সম্পাদক মাহবুব আহাদ, সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, এম এ শাকুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, কৃষ্ণারডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জাকির হোসেন জাকারিয়া, রেজাউল করিম সেলিম, গোলাম মোস্তফা প্রমুখ।
সভাপতির সমাপ্তি বক্তব্যের পর নগরকান্দা মডেল মসজিদের ইমাম আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এ সময় মরহুম অধ্যক্ষ আবু বকর মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।