এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামের এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের বাসিন্দা এবং শুনীল ঘোষের ছেলে।
শার্শা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ডিউটির সময় এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, “আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।