এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নাজিরপুর থানা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদ হোসেন, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, জামাত-বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা নাজিরপুরে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের কথা তুলে ধরেন এবং সেগুলোর প্রতিরোধে পুলিশ প্রশাসনকে বিভিন্ন পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, “অপরাধ দমনে শুধু পুলিশের ভূমিকা যথেষ্ট নয়, সাধারণ মানুষেরও সচেতন হতে হবে। যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানালে ব্যবস্থা গ্রহণ সহজ হয়।”
তিনি আরও বলেন, “সকলের সহযোগিতায় একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।