এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অভিযান চালিয়ে তুহিন হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের থানার পাশের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুহিন হাওলাদার ওই এলাকার সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে আটক করা যাচ্ছিল না বলে জানিয়েছে পুলিশ।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আমি, এসআই আশিকুজ্জামান ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তুহিনকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১০ হাজার ২৭০ টাকাসহ হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।"
স্থানীয়দের অভিযোগ, তুহিন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকার তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিলেন।
জানু ৩১, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।