এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বায়োগ্যাস প্রযুক্তি একটি যুগান্তকারী উদ্যোগ। এটি কেবল জ্বালানির চাহিদা মেটায় না, বরং পরিবেশবান্ধব কৃষি ও খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজ আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবে, যা গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বুলবুল হোসেন, উপাধ্যক্ষ মো. সোহেল রানা, ইম্প্যাক্ট প্রজেক্টের অফিসার হরিমোহন, সিএস কবির হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং প্রশিক্ষণার্থীদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
জুন ১০, ২০২৬
জুলাই ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।