এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল থেকেই বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রপ্তানির জন্য পণ্য নিয়ে আসছে ট্রাক ও পিকআপ।
ব্যবসায়ীরা জানান, রবিবার (২৯ জুন) শাটডাউনের কারণে কোনো পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং সরকারও রাজস্ব হারায়। শাটডাউন প্রত্যাহার করায় স্বস্তি প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে বন্দরের কার্যক্রমকে যেকোনো আন্দোলনের বাইরে রাখতে হবে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল থেকে তিনটি ট্রাকে মোট ৬৬ মেট্রিক টন আটা ভারতে রপ্তানি করা হয়েছে। পাশাপাশি পাঁচটি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য বন্দরে এসেছে। রপ্তানির প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষরসহ আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে।
তবে শাটডাউনের মধ্যেও আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রপ্তানিমুখী স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে এক থেকে দেড় কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়।
মে ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।