এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে কমেন্টস করা নিয়ে ঘটেছে তুলকালাম কান্ড। এ নিয়ে দু,দফা হামলার ঘটনা ঘটেছে বলে প্রকাশ। ঘটনার জেরে ইতালি প্রবাসী রবিউলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । গতকাল উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে সংঘটিত ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী সাবিনা বেগম থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইতালি প্রবাসী রবিউল হাওলাদারের সঙ্গে পূর্ব শত্রুতা নিয়ে একই গ্রামের জামাল হাওলাদারের সঙ্গে ফেসবুকে বিভিন্ন কমেন্ট পাল্টা কমেন্ট লিখালিখি হয়। রবিউল ইত্যালিতে ও জামাল দেশে থেকে মোবাইলের মাধ্যমে মেসেজ প্রদান এবং পাল্টা মেসেজ আদান প্রদান করা হয়। এ নিয়ে শুরু হয় তীব্র উত্তেজনা।
এর জের ধরে জামাল হাওলাদার লিটু হাওলাদার ও মনির হাওলাদার, ইতালি প্রবাসী রবিউলকে না পেয়ে বড় ভাই কিরাম হাওলাদার কে আজিমনগর বাঁশতলা এলাকায় একা পেয়ে মারধর করে। পরবর্তীতে তারা আরও হামলার প্রস্তুতি নেয় প্রতিপক্ষ জামাল হাওলাদার । এক পর্যায়ে তারা আবার গ্রামে এসে সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রবিউলের বাড়িতে গিয়ে ভাংচুর,লুটপাট করে ব্যাপক তান্ডব চালায়। এ সময় তারা রবিউলের চাচাতো ভাই আলেম হাওলাদারের একটি দোকান ভাঙচুর এবং লুটপাট চালায় হামলাকারীরা।এ ঘটনায় প্রবাসী রবিউলের স্ত্রী বাদী হয়ে ভাংগা থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জহির হাওলাদার জানান, মোবাইল ফোনে কথা কাটাকাটির জন্য জামাল হাওলাদার যে তান্ডব চালিয়েছে সত্যি দুঃখজনক। আমরা গ্রামবাসী এই তান্ডবের নিন্দা জানাই।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।